
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় জড়িত পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় লুণ্ঠিত মালপত্রের একটি অংশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ১৪ এপ্রিল ইয়াং জি জিয়াং প্রকল্প এলাকায় ১৫-১৬ জনের একটি ডাকাত দল প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় ওয়েন জিনহুয়া (৫৫) নামের এক চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর র্যাব অভিযান চালিয়ে মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মামুন (৩২) নামের পাঁচজনকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, দুটি মোবাইল ফোন এবং ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার নাছির পিয়াদারের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। রোমান শেখ ও মামুনের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে।
এদিকে পৃথক এক অভিযানে রাজধানীর কদমতলী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ছয়টি গুলিসহ জিতু (৩৩) ও হুমায়ুন হোসেন রনি (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২০২৬ সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ নিতে ভর্তি ফি বয়সভেদে আড়াই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঢাকা বার অ্যাসোসিয়েশন এই ফি সর্বোচ্চ সাড়ে ২৯ হাজার টাকা নির্ধারণ করেছে।
৪ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় দুজনকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
৩১ মিনিট আগে
রাজধানীর শনির আখড়ায় একটি বাসা থেকে আলো আক্তার (১৪) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করত।
৩৩ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মামলার ২ নম্বর আসামি উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান আসাদকে নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে বলে সূত্রে জানা গেছে। হোসেনাবাদ বাজারের ফিলিপনগর সড়কে একটি কালো মোটরসাইকেলে তাঁর চলাচলের দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
১ ঘণ্টা আগে