
ময়মনসিংহের নান্দাইল-ত্রিশাল সড়কের বালিপাড়া সেতুতে দীর্ঘদিনের অনিয়ম ও চাঁদাবাজির পর অবশেষে বন্ধ হলো অবৈধ টোল আদায়। স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার প্রশাসন ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই টোল আদায় বন্ধ করে দেয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধ টোল আদায়ের প্রতিবাদে বালিপাড়া সেতুতে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন চালক ও যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় ইজারা ছাড়া যানবাহন ও ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বালিপাড়া সেতুতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে চালক ও ব্যবসায়ীরা প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পরে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ব্রিজটিতে অবৈধ টোল আদায় বন্ধ করে দেয়।
অবৈধ টোল বন্ধ হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকেরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও যেন এ ধরনের টোল আদায় শুরু না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, ‘সরকারি ইজারা ছাড়া কোনো সড়কে টোল আদায়ের সুযোগ নেই। প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে অবৈধ টোল বন্ধ করা হয়েছে।’
সড়ক ও জনপথ (সওজ) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, ‘বালিপাড়া সেতুতে কোনো ধরনের টোল আদায়ের অনুমতি নেই। যারা টোল আদায় করছিল তারা সম্পূর্ণ অবৈধ উপায়ে তা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সরকার ও পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা ঢাকা ক্যান্টনমেন্ট থানার প্রত্যারকৃত ওসি মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার চরে পলিশেড হাউসে আধুনিক প্রযুক্তিতে ‘ট্রে’ পদ্ধতিতে উন্নতমানের বিভিন্ন প্রজাতির সবজির চারা উৎপাদন করা হচ্ছে। বছরব্যাপী উৎপাদিত এসব চারার মধ্যে রয়েছে ফুলকপি, টমেটো, বেগুন, মরিচসহ বিভিন্ন উচ্চমূল্যের সবজি...
৩০ মিনিট আগে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে সাংস্কৃতিক বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে নজরুলের সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে শিশুদের মানবিক গুণাবলি বিকাশ এবং মানবিক সমাজ গড়ে...
৩২ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক কেজি গাঁজাসহ নূর ইসলাম ওরফে গৌরা (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁকে আটক করা হয়...
৪২ মিনিট আগে