
ফেনীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ আট দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে সর্বস্তরের মানুষ। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায়ে আশ্বাস না মিললে মহিপাল পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ঘুরে মহিপাল পাউবো কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আয়োজকদের পক্ষে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা এলেই পানিবন্দী হয়ে পড়ে এই অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্ত হয় হাজার কোটি টাকার ফসল ও সম্পদ। দীর্ঘদিনেও টেকসই কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাঁরা বলেন, এবার প্রবাসী, ছাত্র ও সাধারণ মানুষের সমন্বয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
আন্দোলনকারীদের আট দফা দাবির মধ্যে রয়েছে—
১. প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণ
২. সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের দায়িত্ব প্রদান
৩. মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর শাসন
৪. অবৈধ বালু উত্তোলন বন্ধ
৫. মুছাপুর ক্লোজার ও আশপাশের বাঁধের রক্ষণাবেক্ষণ
৬. দখলমুক্ত খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
৭. জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ
৮.২০২৪ সালের বন্যায় ক্ষয়ক্ষতির সঠিক হিসাব প্রকাশ ও ক্ষতিপূরণ নিশ্চিত
এ সময় আন্দোলনকারীরা ‘টেকসই বাঁধ চাই’, ‘পাউবোর দুর্নীতির বিচার চাই’, ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’সহ নানা স্লোগান দেন।
স্বেচ্ছাসেবী সংগঠক নুর নবী হাসান বলেন, ‘প্রজন্মভিত্তিক টেকসই বাঁধের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে যদি কোনো আশ্বাস না পাই, আমরা মহাসড়ক অবরোধে যাব।’
আরেক সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘আমাদের খালগুলো দখল হয়ে গেছে। প্রতিবছর বর্ষায় নদীর বাঁধগুলো বারবার ভেঙে পড়ে। অবিলম্বে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করতে হবে। এবং বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি জানাচ্ছি।’
পদযাত্রায় একাত্মতা প্রকাশ করে ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, ‘এসব দাবি বাস্তবসম্মত। সরকারের উচিত অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া।’
কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পদযাত্রায় ফেনীর ছয় উপজেলার ভুক্তভোগী বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে