
বরিশালের মুলাদীতে এক প্রবাসীর বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সৌদিপ্রবাসী মো. রেজিন হোসেন গত ৯ আগস্ট দেশে ফেরেন। গতকাল শুক্রবার রাতে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর বাড়ির চারদিকে অবস্থান নেয়। তাঁদের মধ্যে ৫-৬ জন দক্ষিণ পাশের জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। অন্যরা বাইরে পাহারায় ছিল।
মামলার এজাহারে বলা হয়েছে, ঘরে ঢুকেই ডাকাতেরা রেজিন হোসেন ও তাঁর ছোট ভাই রাজিবের গলায় অস্ত্র ধরে তাঁদের জিম্মি করে। এ সময় তাঁরা চিৎকার করলে হত্যার হুমকি দেওয়া হয়। পরে রেজিন হোসেন, তাঁর স্ত্রী সুমি বেগম ও ছোট ভাই রাজিবসহ পরিবারের সদস্যদের গামছা ও ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়।
এরপর ডাকাতেরা চাবি নিয়ে আলমারি ও শোকেস থেকে ৪ ভরির বেশি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা ও একটি স্মার্টফোন নিয়ে যায়।
ডাকাতেরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাঁদের বাঁধন খুলে দেন। পরে খবর পেয়ে মুলাদী থানা ও বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় রেজিন হোসেন বাদী হয়ে মুলাদী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।’

গ্রামীণফোনের সাবেক কর্মীদের দাবি, ২০১০-২০১২ সময়কালের ৫ শতাংশ বিলম্বজনিত ক্ষতিপূরণ ও আইনসংগত পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব জানান, সাবেক কর্মীদের এই আন্দোলন গত ২১ মাস ধরে শান্তিপূর্ণভাবে চলছে।
৬ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে মেহেদী আহমেদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে সিলেট নগরীর সাদিপুর এলাকা থেকে আটক করা হয়।
১০ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা এলাকায় ১৩ বছর বয়সী কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
১৪ মিনিট আগে
আজ শনিবার বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের পুরোনো মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এই আকর্ষণীয় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে পুরো মাঠজুড়ে ছিল ক্রীড়ামোদী দর্শক, সুশীল সমাজের প্রতিনিধি এবং যুবসমাজের উপস্থিতি।
১৪ মিনিট আগে