
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ তিনটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করেছে। তারা হলো বরগুনা শহরের কালীবাড়ি এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী, তিনি জেলা পরিষদ ডাকবাংলোয় খণ্ডকালীন ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন, অপর মরদেহ দুটি স্মৃতি রানীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে লাশগুলো দেখে পুলিশে খবর দেন। পরে বরগুনা থানা-পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেন।
খবর পেয়ে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার মাতৃমায়া আবাসিক হোটেল থেকে মো. ইলিয়াছ কাজী (৬৫) নামের বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের পরিচয় শনাক্ত করে।
৭ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবক রুম্মান ব্যাপারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুগন্ধা নদীর কেদারপুর এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরে বিবাহবহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ এনে এক নারীর (৩৫) চুল কেটে, মুখে কালি মেখে এবং গলায় জুতার মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং শাবনুর মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরা উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রোগ্রাম বাস্তবায়নে প্রথম হয়েছে উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়। শুক্রবার (১২ জুন) সকালে রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
১ ঘণ্টা আগে