
জামালপুর-২ (ইসলামপুর) আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালানোয় বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের প্রেসিডেন্ট মো. শওকত হাসান মিঞাকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা থেকে এই ঘোষণা আসে।
প্রতিবাদ সভায় পাথর্শী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সম্রাট, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘ক্ষমতাচ্যুত সরকারের আমলে আওয়ামী লীগের ছায়াতলে থেকে শওকত হাসান মিঞা জাতীয় বঙ্গলীগ নামে রাজনৈতিক দল গঠন করেন। বঙ্গলীগ থেকে তিনি আওয়ামী লীগের গুণগান প্রচার করেছেন। এখন আবার ইসলামপুর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হয়ে তিনি প্রচার-প্রচারণা করছেন। ইতিমধ্যে শওকত হাসান মিঞা এলাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী হয়ে পোস্টার সাঁটিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন। তার এসব কর্মকাণ্ডকে নিন্দা জানাচ্ছি।’
বক্তারা আরও বলেন, ‘আমরা বলতে চাই, শওকত হাসান মিঞা একটি রাজনৈতিক দলের প্রধান। এ ছাড়া তিনি আওয়ামী লীগের দোসর। আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। কোনো অবস্থাতেই শওকত হাসান মিঞাকে বিএনপিতে নেওয়া হবে না।’
প্রতিবাদ শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ইউনিয়ন পরিষদ ভবনে সাঁটানো শওকত হাসান মিঞার ছবিসংবলিত পোস্টার ছিঁড়ে ফেলেন। ওই পোস্টারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পপতি হিসেবে পরিচিত শওকত হাসান মিঞা পাথর্শী ইউনিয়নের মোজাআটা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকাস্থ গুলশানের বারিধারায় অবস্থিত জামালপুর টুইন টাওয়ারের মালিক।
২০১৫ সালে ‘নতুন ধারার রাজনীতি’ স্লোগান নিয়ে ‘বাংলাদেশ জাতীয় বঙ্গলীগ’ নামে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন শওকত হাসান মিঞা। যদিও দলটির কোনো রাজনৈতিক কর্মকাণ্ড খুব একটা দেখা যায়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নমূলক কাজের প্রচার করতে দেখা গেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ‘বাংলাদেশ জাতীয় বঙ্গলীগ’ এখনো নিবন্ধিত নয়।
এ বিষয়ে জানতে শওকত হাসান মিঞার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি, ফলে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী আজকের পত্রিকাকে বলেন, ‘শওকত হাসান মিঞা বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের প্রেসিডেন্ট। এ ছাড়া তিনি আওয়ামী লীগের দোসর। তিনি বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী হয়ে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।’
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের ইসলামপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান শাহিন খানকে সম্প্রতি গঠিত ইসলামপুর উপজেলা বিএনপির কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতির পদ দেওয়া হয়েছে।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১৯ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
৩০ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৪৩ মিনিট আগে