
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
আজ মঙ্গলবার রাতে কোনাপাড়ার শান্তিবাগ এলাকার নির্মাণাধীন একটি বহুতল ভবনের লিফটের জন্য বরাদ্দ পাকা জায়গা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা—আজই ওই যুবককে কে বা কারা হত্যা করে ঘটনাস্থলে ফেলে গেছে। এদিকে রাতেই নিহত যুবকের পরিচয় শনাক্তের জন্য ডিএমপির সংশ্লিষ্ট ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইউনিট আঙুলের ছাপসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুরতহাল ও পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম অব্যাহত ছিল।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, নির্মাণাধীন ভবনটির লিফটের নিচের জায়গায় স্থানীয় বাসিন্দারা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে পুলিশের সংশ্লিষ্ট ইউনিট পরিচয় শনাক্তের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে।
ওসি আরও বলেন, পরিচয় শনাক্ত হলে মৃতের পরিবারের সদস্যের অভিযোগের ভিত্তিতে অন্যথায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করবে।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৫ ঘণ্টা আগে