মডেল মেঘনা আলম বলেছেন, ‘গত ৯ এপ্রিল আমাকে গ্রেপ্তার করা হয়েছে বলা ভুল হবে। আমাকে অপহরণ করা হয়েছিল। কারণ, গ্রেপ্তার করার একটি আইনি প্রক্রিয়া থাকে, সেটা মানা হয়নি।’
আজ রোববার (২২ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র ফেরত চেয়ে আবেদন করেন তিনি। পরে সাংবাদিকদের এই কথা বলেন মেঘনা।
রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় তাঁর মোবাইল ফোন, আইপ্যাড ও পাসপোর্ট জব্দ করা হয়েছিল। এসব নিজেদের জিম্মায় নেওয়ার জন্য আবেদন করেন মডেল মেঘনা আলম। তাঁর আইনজীবী মহসিন রেজা পলাশ ও মহিমা ইসলাম বাঁধন জব্দ থাকা জিনিসপত্র জিম্মায় চেয়ে শুনানি করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পরে আদেশ দেবেন বলে জানান। আদালত সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার আদেশ হতে পারে।
এদিকে শুনানি শেষে মেঘনা আলম সাংবাদিকদের বলেন, ‘গত ৯ এপ্রিল আমাকে গ্রেপ্তার করা হয়েছে বলা ভুল হবে। আমাকে অপহরণ করা হয়েছিল। কারণ, গ্রেপ্তার করার একটি আইনি প্রক্রিয়া থাকে, সেটা মানা হয়নি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ, মামলা বা ওয়ারেন্ট ছিল না। আইনের লোক হোক বা না হোক, আমার বাসায় এসে তাৎক্ষণিকভাবে হামলা চালিয়ে জোর করে নিয়ে যায়। এটাকে আইনি ভাষায় অপহরণ বলে, গ্রেপ্তার বলে না।’
মেঘনা আলম আরও বলেন, ‘মিস বাংলাদেশ খেতাবে ভূষিত একজনকে এভাবে হয়রানি করা বৈশ্বিক লজ্জার বিষয়।’ এর আগে গত ২৮ এপ্রিল মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ বাতিল করা হয়। অন্যদিকে আদালত তাঁকে জামিন দেন। ওই দিনই কারামুক্ত হন তিনি। এর পর থেকে তিনি জামিনে আছেন।
গত ৯ এপ্রিল বাসা থেকে আটক হন মেঘনা আলম। পরদিন ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়।
গত ১৭ এপ্রিল কারাগার থেকে আদালতে হাজির করে মেঘনাকে ধানমন্ডি থানার চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়।
এজাহারে আরও বলা হয়, গত ২৯ মার্চ ধানমন্ডির একটি জাপানি রেস্টুরেন্টে এক কূটনীতিকের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা আদায়ের পরিকল্পনায় বৈঠক করেন তাঁরা।

বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখলে নিয়ে দোকানঘর ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা পাউবোর অফিস সহকারী মামুনকে ম্যানেজ করেই এসব দখল চলছে। বিনিময়ে মামুন দখলদারদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
৫ মিনিট আগে
সম্প্রতি বরিশাল সরকারি আলেকান্দা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন কার্ড পান। কার্ড হাতে পেয়ে বিস্মিত হতে হয় সব ছাত্রকে। কারণ, এতে তাঁদের ‘ফিমেল’ বা নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধুই এই কলেজ নয়, বোর্ডের ছয় জেলার প্রায় ৩৮ হাজার ছাত্র রেজিস্ট্রেশন কার্ডে ‘ফিমেল’ হয়েছেন।
১৩ মিনিট আগে
কথাপ্রকাশের সামনে একজন বই দেখছিলেন। বিক্রয় কর্মীকে তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, ‘ঈদের পরে কয়দিন মেলা চলবে?’ এমন প্রশ্নে একটু অবাক হলেন স্টলের কর্মীরা। কারণ, মেলা শেষ হয়ে যাবে ঈদের আগেই, ১৫ মার্চ।
১৬ মিনিট আগে
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
২ ঘণ্টা আগে