
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চাঁদাবাজি ও মারামারির অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম মনিরুজ্জামান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পৌর শহরের ঝিকিরা এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আশিক (১৯), ইদ্রিস আলীর ছেলে রবিউল ইসলাম (২০), কেসমতের ছেলে মনতাজ (৫০), ফিকু প্রামাণিকের ছেলে শাহাদাত হোসেন (৩৮), চান উল্লার ছেলে আব্দুল মোমেন (৪৫) এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বলেন, থানার ভেতরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনায় তিনি বাদী হয়ে ২৬ জুলাই রাতে আজাদ হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করেন। একই দিন আলমগীর হোসেন নামের আরেক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনকে প্রধান আসামি করে পৃথক আরেকটি মামলা করেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি এ এম এম মনিরুজ্জামান মণ্ডল বলেন, রোববার রাতে অভিযান চালিয়ে মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মারামারির মামলার বাদী জাহিদুল ইসলাম এবং চাঁদাবাজির মামলার বাদী আলমগীর হোসেন। গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংস্কারের ৫ দফা দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের বাণিজ্য ভবন মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। আজ শনিবার বিকেলে তাঁরা এক বছর আগের দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতীকী এ প্রতিবাদ জানান। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা সংস্কার কাজ শুরু...
২ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শুক্রবার ম্যারাথনের আয়োজন করে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন। এতে তিন শতাধিক দৌড়বিদের সঙ্গে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মো. নুরুল হক। আয়োজন শেষে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন...
৫ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবাসহ মো. রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৯ মিনিট আগে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, এই নগরকে সুন্দর রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। এটি বাস্তবায়নে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
২৮ মিনিট আগে