সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল রেলওয়ে স্টেশনের হালুয়াকান্দি নয়াপাড়া এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধা মারা যান।
স্থানীয়দের ধারণা, বৃষ্টির মধ্যে ওই নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
চীনের বাজারকে বাংলাদেশের রেশম শিল্পের জন্য অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের মানসম্মত রেশম সুতা ও কাপড় উৎপাদনের পাশাপাশি আরও আধুনিক নকশা, প্যাকেজিং, ব্র্যান্ডিং ও বিপণন কৌশল গ্রহণ করতে হবে। এতে রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক আন্তর্জাতিক বাজারে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে
১৭ মিনিট আগে
পাঁঠা ও হাঁস বলিসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে সর্পদেবী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নবীপুর চনকান্দা মসজিদের পাশ থেকে তাঁদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে