
রাজধানীর গুলশানের একটি বাড়িতে মধ্যরাতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় গুলশান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাড়িটির নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আজ বুধবার বেলা পৌনে ১টায় আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
তিনি বলেন, গতকাল মধ্যরাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ‘তল্লাশি’র নামে হামলা ও লুটপাট করার দায়ে থানায় অভিযোগ করা হয়েছে। ওই বাসার নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান বুধবার এই অভিযোগ করেন।
মোখলেসুর রহমান আরও বলেন, মামলার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের এখনো আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।
তিনি বলেন, ‘এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি। ২০—২৫ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে শুনেছি। বাড়িতে টাকা ও অস্ত্র আছে অভিযোগ তুলে কিছু মানুষ মিছিল দিয়ে ঢুকে পড়ে। পরে সেখানে ‘তল্লাশি’র নামে বাসার বিভিন্ন কক্ষ তছনছ করা হয়। তবে সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।’
গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশান-২-এ শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাড়িটির সামনে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। পরে ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় তারা। দরজা ভেঙে ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ‘আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিয়ে দরজা ভেঙে কিছু লোক বাসাটিতে ঢুকছে। তারা আলমারি, জুতার বাক্স, বিছানাপত্র সব ওলটপালট ও তছনছ করে। এ সময় সেখানে পুলিশ সদস্য থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে আজ শনিবারও মোটরসাইকেলের চালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে...
৩৭ মিনিট আগে
রাজধানীর চকবাজারের হরনাথ সেন রোডে রিপা (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বাসায় গলায় ফাঁসি দেন ওই গৃহবধূ। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
৪২ মিনিট আগে
খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থেকে ৫টি অস্ত্র, ৯৬টি গুলিসহ সুরাইয়া নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা।
২ ঘণ্টা আগে
পরিদর্শনকালে মন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণ পর ডা. রেজওয়ানা রশিদ বাসা থেকে হাসপাতালে এসে পৌঁছান। এ সময় মন্ত্রী তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি।
২ ঘণ্টা আগে