
চট্টগ্রামের কর্ণফুলীতে ৫৭৪টি গ্যাসের বোতল ও একটি ট্রাক আত্মসাতের মামলায় কক্সবাজার থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হেলাল রিসোর্ট আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার লালমাই এলাকার মো. আল আমিন (২৫) এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মো. মাহিন খান (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির কাছ থেকে গ্যাসের বোতল বিক্রির নগদ ৩ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থানাধীন মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালানো হয়।
এর আগে কর্ণফুলী ও আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে আত্মসাৎ করা ৯৬টি গ্যাসের বোতল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে কর্ণফুলী থানাধীন বড়উঠান রাস্তার মাথার পূর্ব পাশে মেডিকেল রোড এলাকার মেসার্স আজিজ ট্রেডিং থেকে চালক মো. আল আমিন, নুরুল আলমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন বাদী মো. সোহেলের ৫৭৪টি গ্যাসের বোতল ও একটি ট্রাক আত্মসাৎ করেন। এরপর তাঁরা যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় মো. সোহেল বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন, ‘পুলিশ আন্তরিকভাবে কাজ করেছে বলেই দ্রুত সময়ের মধ্যে মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জাকির হোসেন বলেন, ‘কক্সবাজার থেকে নগদ টাকাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়া থেকে ট্রাক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আনোয়ারা ও কর্ণফুলী এলাকা থেকে গ্যাসের বোতল উদ্ধার করা হয়েছে।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছে।’

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
৩ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
৩ ঘণ্টা আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
৩ ঘণ্টা আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
৪ ঘণ্টা আগে