
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর অভিযোগ করে বলেন, সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরাসরি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘মাইলস্টোনের ঘটনায় এবং তার পরবর্তী পরিস্থিতিতে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকা আশা করছি।’
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘যদি সচিবালয়ের মতো স্পর্শকাতর ও সুরক্ষিত জায়গায় সরকার সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে অন্তর্বর্তী সরকারের পক্ষে ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও জনমনে উদ্বেগ দেখা দেবে।’
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। পাশাপাশি যদি সরকার নিরপেক্ষ আচরণে ব্যর্থ হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের আগে একটি নিরপেক্ষ সরকার গঠন জরুরি হয়ে উঠতে পারে।’
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুনসহ সংগঠনের নেতারা।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে