
মিয়ানমারের রাখাইনে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হামিদ হোসেন নামের এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের ভেতরে এ ঘটনা ঘটে। পায়ে আঘাতপ্রাপ্ত অবস্থায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এলে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
আহত হামিদ হোসেন উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক-২৭-এর বাসিন্দা কালাম হোসেনের ছেলে।
৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বেলা সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তপিলার বিআরএম-১৯ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে ও শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের ভেতরে স্থলমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, বিস্ফোরণে কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা হামিদ হোসেন আহত হয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম আরও জানান, আহত অবস্থায় হামিদ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত ২২ মাসে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে ৪০টির বেশি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন বিজিবি সদস্যসহ অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত ২৯ সেপ্টেম্বর নথুল্লাবাদে তাঁকে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক ৩টি স্ট্যাম্পে স্বাক্ষর নেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিক হাওলাদার। ওই ঘটনায় তিনি বিমানবন্দর থানায় জিডি করেন। আজ বৃহস্পতিবার সকালে মামলা করার উদ্দেশে তিনি বরিশাল আদালতের বার লাইব্রেরিতে যান। সেখান থেকে আশিক ও তাঁর লোকজন তাঁকে একটি...
৫ মিনিট আগে
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান পদে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রফিকুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে গতকাল বুধবার তাঁকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি রাকাবের চেয়ারম্যান পদে যোগদান করেন।
১০ মিনিট আগে
তথ্য গোপন করে একাধিক লাভজনক পেশায় যুক্ত থাকার অভিযোগে লালমনিরহাট জেলা কাজি সমিতির সভাপতি ও একটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অভিযোগটি তদন্ত করে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে রংপুর অঞ্চলের কলেজ শাখার পরিচালককে নির্দেশ...
২৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দরে সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় সংসদ সদস্যের ছেলে ও তাঁর নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের...
২৪ মিনিট আগে