
রাজধানীর রায়েরবাজারে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় সিয়াম (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও রক্তমাখা পোশাক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাজারীবাগ থানায় করা একটি মামলায় যুবকটিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন উপকমিশনার (ডিসি)।
গতকাল বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ থানা এলাকার রায়েরবাজারে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৪) কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রাত সোয়া ১০টার দিকে স্বজনেরা বিন্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত বিন্তির বাবা বেল্লাল হোসেন জানান, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলের সঙ্গে নিচে যায়। কিছুক্ষণ পর বাসার নিচে হইচই শুনে নেমে দেখেন, মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নিহত বিন্তির কাঁধ ও পিঠে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিহত বিন্তির পরিবার জানায়, রায়েরবাজার হায়দার হোটেলের গলির একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় তাঁরা বসবাস করেন। বিন্তি রায়েরবাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেনের দুই সন্তানের মধ্যে বিন্তি ছিল বড়।
হাসপাতালে মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েন বাবা বেল্লাল হোসেন ও মা নাদিয়া।
নিহত বিন্তির মা সাংবাদিকদের বলেন, ‘রাত ৮টার দিকে বিন্তি আর তার ভাই নিচে নামে। তরকারি কিনে দিয়ে নাবিল মসজিদে যায়। পরে হইচই শুনে নিচে নেমে দেখি, আমার মেয়েকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে।’
বিন্তির মা অভিযোগ করেন, ‘সিয়াম নামের ওই তরুণ কয়েক বছর ধরে মোবাইলে বিন্তিকে বিরক্ত করছিল। একদিন আমি তাকে বকাবকি করি। আজ সে আমার মেয়েকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’

গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
৯ মিনিট আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
১২ মিনিট আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
২ ঘণ্টা আগে
শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে