
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবন থেকে পড়ে হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কার্নিশ বেয়ে চুরি করতে উঠেছিলেন বলে ধারণা করছে পুলিশ।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচর মাদবর বাজার এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন জানান, নিহতের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোছিয়া গ্রামে। কামরাঙ্গীরচর পাকাপোল এলাকায় থাকতেন তিনি। বাবার নাম মো. শাহজাহান।
এসআই আরও জানান, হৃদয় নামে ওই যুবক আজ ভোরে মাদবর বাজার এলাকার একটি তিনতলা বাড়ির কার্নিশ বেয়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে বাড়িটিতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
হৃদয়ের বড় ভাই মো. কাওসার জানান, হৃদয়ের তিন মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। তিনি অটোরিকশা চালাতেন। তবে মাদকাসক্ত ছিলেন। গতকাল শনিবার দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে কালাচ সাপে কামড় দেওয়ার ঘটনায় প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও হল সংসদের নেতাকর্মীরা। এ সময় তাঁরা হলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।
৪ মিনিট আগে
সরকারের কাছে লাইব্রেরিয়ানের বেতন বাবদ একটি অর্থ অনুদানের আহ্বান জানিয়েছেন দেশের বেসরকারি গ্রন্থাগারগুলোর প্রতিনিধিরা। বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির জাতীয় কার্যনির্বাহী পরিষদের সভায় সরকারের কাছে এই আহ্বান জানান তাঁরা।
৭ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের একতরফা সিদ্ধান্ত পরিহারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে সর্বস্তরের নাগরিক সমাজ। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
৯ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় এলাকায় অবস্থিত ‘নয়ন যোগী মানব কল্যাণকামী অনাথ আশ্রম’। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই আশ্রমটি শতাধিক অনাথ ও অসহায় শিশুর ঠিকানা। একসময় সরকারি-বেসরকারি সহায়তায় চলা আশ্রমটিতে এখন আর্থিক সংকটে ধুঁকছে। কমে গেছে অনুদান, সংকুচিত হয়েছে সরকারি বরাদ্দ।
১৭ মিনিট আগে