Ajker Patrika

নারায়ণগঞ্জে ৫৩টি গুলিসহ রেজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৭: ৪০
নারায়ণগঞ্জে ৫৩টি গুলিসহ রেজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৫৩ রাউন্ড গুলিসহ রেজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে হত্যা, অপহরণসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তাঁর ছেলে মো. ওয়াসিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পিস্তলের ৫৩টি গুলি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ফতুল্লার ইসদাইর এলাকার ৫২ নম্বর বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ফতুল্লা থানার এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এ সময় রাজ্জাক ও তাঁর ছেলে ওয়াসিমকে আটক করা হয় এবং তাঁদের হেফাজত থেকে পিস্তলের ৫৩টি গুলি জব্দ করা হয়।

পুলিশ জানায়, রাজ্জাকের বিরুদ্ধে দুটি হত্যা, দুটি অপহরণ, দুটি মাদক-চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তাঁর ছেলে ওয়াসিমের বিরুদ্ধে একটি হত্যা, দুটি অপহরণ, একটি অস্ত্র আইন, একটি ডাকাতির প্রস্তুতিসহ মোট সাতটি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, আসামিরা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করতেন এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।

সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অর্থ পাচারের যে ১১ মামলায় অগ্রাধিকার সরকারের

রাত ৮টার পর দেশের সব দোকান-শপিং মল বন্ধ থাকবে, সিদ্ধান্ত মালিক সমিতির

৮০টি থিংকট্যাংক বলছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয় নিশ্চিত

কুমিল্লায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসি ল্যান্ড

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তাঁরা প্রতারিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত