
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
চিরিংগা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মরিয়ম খাতুন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মাশুক আহমদের স্ত্রী। আহত ইস্পার বাড়ি বরইতলী ইউনিয়নের শান্তি বাজার গ্রামে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইম্পেরিয়াল এক্সপ্রেস পরিবহনের একটি এসি স্লিপার বাস কক্সবাজার যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি বানিয়াছড়া এলাকায় পৌঁছালে মহাসড়ক পার হওয়ার সময় মরিয়ম খাতুন ও তাঁর নাতনি ইস্পাকে ধাক্কা দেয়।
এতে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মরিয়ম খাতুনকে মৃত ঘোষণা করেন। ইস্পার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চিরিংগা হাইওয়ে থানার এসআই গোলাম রব্বানী বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩ মিনিট আগে
নীলফামারী সদরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মমিনুর রহমান (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৯ দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
২৭ মিনিট আগে
নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকায় সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের ভেতর থেকে রেইনট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাছবোঝাই একটি হ্যান্ডট্রলিসহ এক চালককে আটক করে পুলিশ। তবে বন বিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আজ রোববার সন্ধ্যায় থানায় একটি সাধারণ
৩২ মিনিট আগে
পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগে