
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
রোববার গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে সারা দেশের মতো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে জিয়াউদ্দিন হায়দার এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘আপনারা এবার হামের প্রাদুর্ভাব দেখেছেন। এটি বিগত অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুলের ফল। তাঁরা ২০২৪-২৫ সালে যে হামের টিকা দেওয়ার কথা ছিল, তা যথাসময়ে দিতে ব্যর্থ হয়েছে। এই অবহেলার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
এ ছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মজিবুর রহমান, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের চিফ ডা. মো. কাওসার হোসেন, গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক শাহিন ইকবাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ গোলাম মোরশেদ।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলায় ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৭টি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৬৭৬টি অস্থায়ী কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

টাঙ্গাইল শহরের শ্যামা বাবুর খাল দখল করে টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি স্থাপনা নির্মাণ করেছে। খালের জায়গায় ৭টি পৌর মার্কেটসহ আরও নানা স্থাপনা গড়ে ওঠায় খালটি বিলীন হওয়ার পথে। এতে শহরে স্থায়ী জলাবদ্ধতা ও ভিক্টোরিয়া রোডে যানজট বেড়েছে।
১০ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
২৫ মিনিট আগে
বরিশালের মুলাদীতে গভীর রাতে হারুন হাওলাদার নামের এক কৃষককে হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছেলে জাফর হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় অপহরণ মামলা করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং কৃষককে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
২৬ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভিএ ট্রান্সফরমার চুরির সময় মো. কাউসার নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ। এ ঘটনায় মামলা হয়েছে এবং কাউসারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৭ মিনিট আগে