টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুজন মারা গেছেন। আজ সোমবার দুপুরে তাঁদের মৃত্যু হয়। মরদেহগুলো তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন ছিলিমপুর চরপাকুল্লা দক্ষিণপাড়া গ্রামের জোনাব আলী (৬০) ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান (৫৫)। আজ দুপুরে শহরের পৌর উদ্যান ও সাবালিয়া এলাকায় তাঁদের মৃত্যু হয়।
নিহত জোনাব আলীর নিকটাত্মীয় আল-আমীন জানান, জোনাব আলী একজন কৃষক। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আজ মিছিলে যাওয়ার সময় তাঁকে বারণ করা হয়েছিল। তারপরও তিনি মিছিলে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় জোনাব আলীর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
জিয়াউর রহমানের প্রতিবেশী আব্দুর রাজ্জাক জানান, জিয়াউর রহমান ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মিছিলে গিয়ে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে দুবাই থাকেন। সেখান থেকে ছেলে আসার পর তাঁর জানাজা হবে।
স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘আজকে আমার গণমিছিল ছিল। সেখানে প্রতি এলাকা থেকে লোকজন এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে আমার দুই কর্মী মৃত্যুবরণ করেছেন। পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’
টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমীন বলেন, ‘মিছিলে এসে জোনাব আলী ও জিয়াউর রহমান নামের দুজন মারা গেছেন বলে খবর পেয়েছি। অসুস্থতাজনিত কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।’

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার ধর্মঘট স্থগিতের পরদিন আটক হলেন
২৫ মিনিট আগে
বাগেরহাটে কাঠবোঝাই ট্রলির ধাক্কায় কামরুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিংড়ি গবেষণাকেন্দ্রের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
‘সবাই নিজ নিজ বাড়ি পাহারা দেবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে যায়, তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেত, তাহলে আমি নমিনেশন পেতাম না।’
৪১ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাহমুদ হাসান নামের আরও এক আরোহী। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে পূর্বাচল ৩০০ ফুট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে