Ajker Patrika

কৃত্রিম সংকট তৈরি করে সারের বাজার অস্থিরের চেষ্টা চলছে: আমান

কেরানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪২
কৃত্রিম সংকট তৈরি করে সারের বাজার অস্থিরের চেষ্টা চলছে: আমান
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে আমান উল্লাহ আমান। ছবি: আজকের পত্রিকা

অতিরিক্ত মুনাফা অর্জন ও সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে একটি গোষ্ঠী কৃত্রিম সংকট তৈরি করে সারের বাজার অস্থির করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের এমপি আমান উল্লাহ আমান।

আজ শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

কৃষকদের সার সরবরাহে যেকোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্ক করে আমান উল্লাহ আমান বলেন, ‘এখনো ফ্যাসিস্ট আমলের ডিলাররাই সারের ডিলার হিসেবে রয়েছেন। এ কারণে অনেক জায়গায় সারের সংকট দেখা দিয়েছে। সরকারের কাছ থেকে সার পাওয়ার সঙ্গে সঙ্গেই যেন কৃষকেরা সার পান, সংশ্লিষ্ট সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে।’

এ সময় কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান আমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত