
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় একটি ইঞ্জিনচালিত ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে। এ দুর্ঘটনায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও ২-৩ জন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, বিকেল সোয়া ৫টার দিকে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় হাসপাতালে একজনের মরদেহ পাওয়া গেছে এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। নিহত ব্যক্তির নাম সোহেল। আহত রুবা। এ ছাড়া অন্তত দুই-তিনজন নিখোঁজ থাকতে পারেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে এমভি জাকের সম্রাট-৩ এবং এমভি আসাযাওয়া-৫ নামের দুটি লঞ্চ ঘাটে ছিল। এমভি জাকের-৩ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় এমভি আসাযাওয়া-৫ লঞ্চ পেছানোর সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার দুই লঞ্চের মাঝখানে পড়ে যায়। এতে ট্রলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রলারে সাত-আটজন যাত্রী ছিলেন। দুই লঞ্চের চাপায় একজন যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেকজন পিষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরে ট্রলারটি লঞ্চের নিচ থেকে বের হলেও কোনো যাত্রীকে দেখা যায়নি।
অন্যদিকে নৌ পুলিশের সদরঘাট অঞ্চলের পরিদর্শক (ওসি) মো. সোহাগ রানা আজকের পত্রিকাকে বলেন, এ দুর্ঘটনায় সোহেল ও মিরাজ ফকির নামের দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
২ মিনিট আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
১১ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
১৯ মিনিট আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
২৪ মিনিট আগে