
‘কেউ যদি মনে করেন, ঢাকা-১৯ আসনে ভোটকেন্দ্র দখল করে জিতবেন, তা ভুলে যান। এটি হচ্ছে শাপলা কলি ও ১১ দলীয় জোটের আসন। আমরা ভোটকেন্দ্রে হাজির থাকব, কেউ যেন এই দুঃসাহস না করেন।’
আজ সোমবার সাভারে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল নির্বাচনী ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে দিলশানা পারুল তাঁর ইশতেহারে উল্লেখ করেন, তিনি বিজয়ী হলে সাভারকে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত করবেন। ইশতেহারে তিনি সাভারের ওপর দিয়ে প্রবাহিত বংশী ও তুরাগ নদ-নদীকে দূষণ এবং দখলমুক্ত করার প্রতিশ্রুতি দেন।
দিলশানা পারুল বলেন, ‘ভোটাররা নিঃসংকোচে ও নির্ভয়ে ভোট দেবেন। ভোটারদের ভোট যাতে ভোট বাক্সে থাকে, তা রক্ষা করার দায়িত্ব সরকারের। সরকার যদি না পারে, কোনো একটা দলের দিকে যদি ঝুঁকে যায়, ভোট গণনায় যদি এদিক-ওদিক করে, তাহলে আমরা তা ঠেকাব। এবার ভোটকেন্দ্রে অন্য রকম কিছু করার আগে চিন্তা করতে হবে। এবার ভোট কিন্তু সহজ হবে না।’
এনসিপির এ নেত্রী বলেন, ‘বিএনপি ১৭ বছরে যে কাজ করতে পারেনি, ২১ দিন রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে তার মধ্য দিয়ে এনসিপি তৈরি হয়েছে। ঢাকা-১৯ আসনে কারচুপি করে বিজয়ী হলে পাঁচ বছর কীভাবে রাজনীতি করেন, আমরা তা দেখে নেব।’
দিলশানা পারুল আরও বলেন, ‘আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, একটি ভোটকেন্দ্রে কোনো ধরনের কারচুপি ও জবরদখলের চেষ্টা করলে তাদের জন্য পাল্টা থ্রেট দিয়ে রাখলাম। আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে, আন্দোলন করে তারপর মাঠে এসেছি।
এমনি এমনি নয়। মনে রাখবেন, দিলশানা পারুলরা ভয় পায় না।’ এ সময় তিনি তাঁর সমর্থক, ভোটার ও এজেন্টদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার ধর্মঘট স্থগিতের পরদিন আটক হলেন
২৩ মিনিট আগে
বাগেরহাটে কাঠবোঝাই ট্রলির ধাক্কায় কামরুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিংড়ি গবেষণাকেন্দ্রের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
‘সবাই নিজ নিজ বাড়ি পাহারা দেবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে যায়, তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেত, তাহলে আমি নমিনেশন পেতাম না।’
৪০ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাহমুদ হাসান নামের আরও এক আরোহী। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে পূর্বাচল ৩০০ ফুট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে