
কুমিল্লার হোমনায় বোনের বাড়িতে বেড়াতে এসে তিতাস নদীতে গোসল করতে নেমে ডুবে মারিয়া আক্তার (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীমদ্দি গাংকুল বাড়ির ঘাটে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়।
মারিয়া উপজেলার হুজুরকান্দি গ্রামের মো. আলী নেওয়াজের মেয়ে। তারা নারায়ণগঞ্জে থাকত।
শিশুটির স্বজন মো. আবু কালাম জানান, শুক্রবার শ্রীমদ্দি গাংকুল বাড়িতে বোনজামাই এরশাদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে শিশু মারিয়া। শনিবার বেলা ১১টার দিকে মারিয়া তার খালাতো বোনকে নিয়ে বাড়ির পাশের তিতাস নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি।
এ প্রতিবেদন লেখার সময় (বিকেল ৫টা) শিশুটিকে উদ্ধারে ডুবুরি দল পানিতে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, ‘শিশু নিখোঁজের খবর পেয়ে তাকে উদ্ধার করতে ডুবুরি দল আনা হয়েছে। এ ব্যাপারে আমাদের বিশেষ নজরদারি রয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ক্যানটিন ও ক্যাফেটেরিয়াগুলোতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। এতে রান্নার সময় যেমন বেড়েছে, তেমনি বাড়ছে জ্বালানি ব্যয়। বাড়তি এই খরচের প্রভাব পড়ছে খাবারের দাম, পদসংখ্যা ও মানে।
৬ মিনিট আগে
পযর্টন শহর কক্সবাজারের নির্জন রিসোর্টের পাশাপাশি চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশীর ভবনে আস্তানা গেড়েছিল আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই এলাকায় গ্রেপ্তার হওয়া ৬৯ বিদেশিকে এই আস্তানা তৈরিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি সদস্যরা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য ৬৩ বিদেশি নাগরিককে বাংলাদেশে আনা তাদের সহযোগী মহসীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. আব্দুর রহিম।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
৩ ঘণ্টা আগে