
বরিশাল সদর আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জামিন পেয়েছেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনও জামিন পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. হুমায়ুন কবির জানান, আদালত জেবুন্নেছা আফরোজসহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
এর আগে ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত তিনি। মাদক-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ একটি গ্রুপ তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করে।
১২ মিনিট আগে
গতকাল রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে ফিরছিল। হঠাৎ একটি স্পিডবোটের ইঞ্জিনের শব্দ শোনা যায়। পরে আরাকান আর্মির সদস্যরা একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। অন্য নৌকাগুলো দ্রুত নিরাপদে ফিরে আসে।
১৫ মিনিট আগে
বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে নতুন ভিটাবাড়িতে সেচের জন্য শ্যালো মেশিনে পানি তোলার প্রস্তুতি চলছিল। এ সময় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির তার থেকে সরাসরি সংযোগ নেওয়ার চেষ্টা করেন এনামুল হক রাসেল। অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে আমেনা বেগম রিনাও
২০ মিনিট আগে
মেরিন ড্রাইভ সড়ক-সংলগ্ন সমুদ্রসৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে