
তেল, গ্যাস ও বিদ্যুৎ-সংকটসহ জনগণের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসবে—এমন হুমকি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, দেশের মানুষ যখন তেল, গ্যাস ও বিদ্যুৎ-সংকটে কষ্ট পাচ্ছে, তখন বিরোধী দলের পক্ষ থেকে সংকট সমাধানে টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে একটি টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি। সংসদের ভেতরে বারবার বিষয়টি তুলে ধরেও সমাধান না হওয়ায় আমরা রাজপথে নেমেছি। তিনি বলেন, ২০২৪ সালের বিপ্লবের পর জনগণ দেশের আমূল সংস্কার চেয়েছিল। সংস্কারের লক্ষ্যে গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে রায় দিয়েছে। কিন্তু সরকার ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছে এবং গণভোটের রায় বাস্তবায়ন করেনি।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশের যেখানেই অসংগতি দেখা যাবে, সেখানেই তাঁরা কথা বলবেন। বগুড়া দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। বগুড়া যেন তার ন্যায্য পাওনা পায়, সেটিই তাঁরা চান। তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ ৫৫ বছর অতিক্রম করেছে। একটি জাতির জন্য এ সময় কম নয়। অথচ একই সময়ে মালয়েশিয়া বিশ্বে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। সঠিক পরিকল্পনা, সংস্কার ও কার্যকর উদ্যোগের মাধ্যমে বাংলাদেশও এগিয়ে যেতে পারে।
শফিকুর রহমান বলেন, ‘বগুড়ার উন্নয়নের জন্য যে ন্যায্য দাবি, সেই দাবি আমরা করব। বগুড়াকে আর অবহেলিত-বঞ্চিত করে রাখা যাবে না।’
জ্বালানিসংকটের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘জ্বালানিসংকটের কারণে দেশের অনেক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ কর্মহীন হচ্ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকটের দ্রুত সমাধান প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘বিদ্যুতের তার নিয়ে মন্ত্রীর যে ধরনের অবান্তর কথাবার্তা, তা দিয়ে দেশের বিদ্যুৎ-সংকটের সমাধান হবে না। বাস্তবসম্মত উদ্যোগ নিয়ে জনগণের দুর্ভোগ কমাতে হবে।’

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে জিরা বোঝাই ট্রাক আটকে রেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক।
১৯ মিনিট আগে
গভীর সমুদ্র থেকে মাছধরা ট্রলারে করে ইয়াবার চালান বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে পাথরঘাটা থানা-পুলিশ। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের বিভিন্ন স্থানে...
২৬ মিনিট আগে
পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঝুঁকি এড়াতে কম গতির নৌযান, ফেরি ও লঞ্চকে এ পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।
৪২ মিনিট আগে