খুলনায় নিখোঁজের তিন দিন পর ভৈরব নদ থেকে হানিফ শেখ (৩৫) নামের এক রিকশাচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (১৪ মার্চ) ভোরে নগরের জেলখানা খেয়াঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেহরির কিছুক্ষণ পর ভৈরব নদে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান তাঁরা। পরে বিষয়টি স্থানীয় থানাকে জানানো হলে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নৌ পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বাবুল আক্তার আরও বলেন, গত বৃহস্পতিবার ভোরে ভৈরব নদের ৪ নম্বর ঘাটে গোসল করতে নামেন হানিফ শেখ। সে সময় স্থানীয় কয়েকজন তাঁকে দেখতে পান। পরে নদীর তীব্র স্রোতে তিনি নিখোঁজ হয়ে যান।
হানিফ শেখ খুলনা নগরের ৪ নম্বর ঘাট এলাকার বাসিন্দা আজিজ শেখের ছেলে। পেশায় তিনি রিকশাচালক ছিলেন। প্রতিদিন সন্ধ্যা থেকে সারা রাত রিকশা চালিয়ে ভোরে ভৈরব নদে গোসল করে বাড়ি ফিরতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের সদস্যরা নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সেদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিরা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাননি।
নিখোঁজের তিন দিন পর শনিবার ভোরে জেলখানা খেয়াঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হলো।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, নিহত তরু মিয়া অসুস্থ ছিলেন না। তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে। যে কারণে তাঁর মৃত্যু হয়েছে। আমরা এই ন্যক্কারজনক হত্যার বিচার চাই। এদিকে বিএনপির ওই কর্মী মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) মারা গেছেন বলে দাবি করেছে জামায়াত।
১০ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন জানান, গতকাল শুক্রবার তাঁর জামিনের কাগজ কারাগারে পৌঁছায়।
২৩ মিনিট আগে
কুমিল্লার বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
২ ঘণ্টা আগে