
তারেক রহমানের দপ্তরকে ফ্যাসিবাদের পাহারাদার উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘অনেক কষ্টসাধনা করে বিপ্লবের কঠিন পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাত্রা করেছি আমরা। আমরা চেয়েছিলাম বাংলাদেশের সংস্কার হবে। আপনারা বলেছিলেন, “আগে নির্বাচন দেন। তাহলে বাংলাদেশের সংস্কার হয়ে যাবে। চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। দুর্নীতি বন্ধ হয়ে যাবে।” নির্বাচন হয়ে গেল। অথচ চাঁদাবাজি বেড়েই চলেছে, দুর্নীতি বেড়েই চলেছে, সন্ত্রাসী বেড়েই চলেছে।’
আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আগামী স্থানীয় নির্বাচনে যদি চাঁদাবাজির টাকায়, সন্ত্রাসীর টাকায়, দুর্নীতির টাকায় এবং মাসল পাওয়ার ও টাকার খেলার শক্তি আপনারা দেখাতে আসেন, তাহলে আবার গণ-অভ্যুত্থানের সেই শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আপনার টুঁটি চেপে ধরতে বাধ্য হব।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সভাপতি লায়ন এম মুন্না চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেনের সঞ্চালনায় সভা ও যোগদান অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, এনসিপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মীর মোহাম্মদ শোয়াইব এবং কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার ও বহিষ্কারসংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে শিক্ষার্থীরা আটকে রাখলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
২ ঘণ্টা আগে
জামালপুরের ইসলামপুরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সুচিত্রা রানী দাসের বিয়ে ঠিক হয়েছিল তিনবার। কিন্তু বাবা-মায়ের অসামর্থ্যের কারণে প্রতিবারই বিয়ে ভেঙে যায়। এ নিয়ে সিরাজগঞ্জের মামুন বিশ্বাস নামে এক ব্যক্তি তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্ট দেখে দেশ-বিদেশের বহু মানুষ এ পরিবারটির সহায়তায় এগিয়ে আসেন। সেই টাকায় আজ
৩ ঘণ্টা আগে