
দিনাজপুরের ফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় দ্বীপ সাহা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দ্বীপ সাহা পৌর শহরের পশ্চিম কাটাবাড়ী গ্রামের দিলীপ সাহার ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে দিনাজপুর থেকে নিজ বাড়ি ফুলবাড়ীতে ফিরছিলেন দ্বীপ সাহা। পথে উপজেলার ২ নম্বর আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় পৌঁছালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ফুলবাড়ীমুখী একটি ট্রাকের পেছনে তাঁর মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।
স্থানীয়রা জানান, ট্রাকটি সড়কের পাশে পার্কিং লাইট না জ্বালিয়ে অন্ধকারে দাঁড়িয়ে ছিল। ট্রাকটির গায়ে বিআরটিসির লোগো ছিল।
ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দ্বীপ সাহা। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
৩ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কারখানার ৭ তলা ভবনের ছাদে প্রায় ৭০ জন আটকা পড়ে আছেন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
৮ মিনিট আগে
পটুয়াখালী জেলার দুমকি থানার শ্রীরামপুর থেকে নিখোঁজের ১০ ঘণ্টার মধ্যেই এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। আজ শনিবার দুপুরে অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার।
১০ মিনিট আগে