
পঞ্চগড়ে দুই বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার তিনমাইল এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আজ শনিবার বিকেলে ভুক্তভোগী পঞ্চগড় সদর থানায় মামলা করেছেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) ও সাদেকুল ইসলাম (২৮)।
ওই নারী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তিনি বোদা উপজেলায় ভাড়া বাসা থেকে অসুস্থ দুই বছর বয়সী ছেলেকে নিয়ে ইজিবাইকে করে সদর উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। তিনমাইল এলাকায় পৌঁছালে পেছনে থাকা ভ্যানে পূর্বপরিচিত খয়রুল ইসলাম তাঁকে ডাকেন। ইজিবাইক থামালে পাঁচ-ছয়জন যুবক মিলে তাঁকে জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে সন্তানের গলায় ছুরি ধরে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে তাঁকে রাস্তার ধারে ফেলে পালিয়ে যান অভিযুক্তরা। রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় ওই নারী ও তাঁর সন্তানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ‘আমার বাচ্চার গলায় ছুরি ধরেছিল তারা। তখন আমি নিরুপায় হয়ে পড়ি। চিৎকার করতে চাইলে আমাকে তারা ভয়ভীতি দেখায়। একের পর এক ধর্ষণ করে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক বলেন, ‘রাতে পুলিশ অচেতন অবস্থায় এক নারীকে হাসপাতালে আনে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। আপাতত তিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, ‘৯৯৯ থেকে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অচেতন অবস্থায় এক নারী ও তাঁর শিশুকে উদ্ধার করি। চিকিৎসকদের মাধ্যমে জানা যায়, ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন।’ তিনি বলেন, ওই নারীর চেতনা ফেরার পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বৈধ সিট নিশ্চিতের দাবিতে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়...
১৭ মিনিট আগে
কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ওই এলাকার একরাম উল্লাহর স্ত্রী ছেনোয়ারা বেগম (২৭) ও তাঁর তিন বছরের কন্যা আসমা বিবি। বন বিভাগ জানায়, বন বিভাগের ধোয়াপালং রেঞ্জের...
১৮ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে কালবৈশাখী ও টানা বৃষ্টিতে পাকা বোরো ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। কাটা ও মাড়াইয়ের জন্য রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম জানান, টানা বৃষ্টিতে প্রায় ৫৫ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ১০ হেক্টর আংশিকভাবে....
২৪ মিনিট আগে
মানিকগঞ্জে সরকারি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-৪। অভিযানে চক্রটির ১২ সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাসস্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন ক্লিনিক...
২৯ মিনিট আগে