
পটুয়াখালীর দুমকীতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার খান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার স্থানীয় একটি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে ফুফুর বাড়িতে যাওয়ার সময় শিশুটিকে খাবার ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী ভিটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন দেলোয়ার খান। একপর্যায়ে ধস্তাধস্তি হয় এবং শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ জামা ছিঁড়ে ফেলেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর ভুক্তভোগী শিশুটি স্বজনসহ ওই দিন রাতেই দুমকী থানায় গিয়ে মৌখিক অভিযোগ দেয়। ওই রাতেই অভিযুক্ত দেলোয়ারকে আটক করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে দুমকী থানায় মামলা করেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, ভুক্তভোগী শিশুর মা অভিযোগ দিলে রাতেই তাঁকে আটক করা হয়। আজ সকালে মামলার পর আসামিকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের খুলশীতে সাইবার স্ক্যামিংয়ের অভিযোগে গ্রেপ্তার পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে বহুজাতিক প্রতিষ্ঠানের এক চীনা কর্মকর্তার মাধ্যমে সৈয়দ মোহাম্মদ মহসিনের যোগাযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ। কোকেন মামলায় গ্রেপ্তার মহসিনকে সাইবার সুরক্ষা আইনের মামলায়ও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় পদ হারিয়েছেন ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম।
৫ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অপবাদ দিয়ে ১২ বছরের এক শিশু ও তার মাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। মারধরের পর ভয়ে ওই পরিবার চার দিন ঘরের ভেতর অবরুদ্ধ ছিল। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আজ মঙ্গলবার সকালে তাঁদে
১০ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ এলাকাবাসী হামলা চালিয়ে টিনের বেড়া ও চাল ভাঙচুর করেছেন।
১৪ মিনিট আগে