
মানিকগঞ্জে ‘তৌহিদি জনতার’ ব্যানারে মিছিল থেকে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে ভক্তদের মানববন্ধনে হামলা চালানো হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে পৌর এলাকার দক্ষিণ সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহত চারজনের মধ্যে বাউলশিল্পী পক্ষের তিনজন হলেন আব্দুল আলিম, আরিফুল ইসলাম ও জহিরুল ইসলাম। তৌহিদি জনতা পক্ষের আহত ব্যক্তির নাম আব্দুল আলিম।
আহত ব্যক্তিদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাউলশিল্পীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের দলের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম ধর্মকে কটূক্তির অভিযোগ তুলে তাঁর ফাঁসির দাবিতে তৌহিদি জনতা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ শুরু করেন। সকাল ১০টার দিকে বিক্ষোভ শেষে তাঁরা মিছিল নিয়ে দক্ষিণ সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হন।
অন্যদিকে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে পূর্বঘোষিত মানববন্ধনের প্রস্তুতি নিতে কয়েকজন বাউলশিল্পী ওই এলাকায় অবস্থান করছিলেন।
তৌহিদি জনতার মিছিলে অংশগ্রহণকারীরা বাউলশিল্পীদের দেখতে পেয়ে তাঁদের ধাওয়া করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে আবুল সরকারের পক্ষের তিনজন বাউলশিল্পী আহত হন। পরে বাউলশিল্পীদের পাল্টা হামলায় তৌহিদি জনতা পক্ষের একজন কর্মী আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মামুন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের সংসদ নির্বাচনে এই আসন থেকে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে পাঁচজন হতাহতের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
৩৪ মিনিট আগে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এক বাবা তাঁর মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় স্বীকার করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার ঘটনায় ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ বাবা আব্দুল বারেক খানকে (৫৫) আটক করে।
১ ঘণ্টা আগে
বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির সামনের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে