
দেশের আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা এবং জাতীয় দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন বিবেচনায় বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে বাস্তবভিত্তিক ও সাশ্রয়ী পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে শুধু প্রশিক্ষণের জন্য নতুন রানওয়ে ও বিমানঘাঁটি নির্মাণের পরিবর্তে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দিয়েছেন তিনি।
আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পৃথক বিমানঘাঁটি, রানওয়ে এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণ একটি অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। একই সঙ্গে বাংলাদেশের শিল্প ও পরিবহন অবকাঠামো দেশের সর্বত্র সমভাবে বিস্তৃত নয়। ফলে, নতুন অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় এসব বাস্তবতা বিবেচনায় রাখা প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য নতুন রানওয়ে ও বিমানঘাঁটি নির্মাণের পরিবর্তে বিদ্যমান সুবিধাসমূহের যথাযথ ব্যবহার অধিক বাস্তবসম্মত। এতে বিপুল অর্থ ব্যয় ও দীর্ঘ সময়ের প্রয়োজন যেমন কমবে, তেমনি বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

কিশোরগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামকে (৪০) কার্যালয়ে ঢুকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের চার কর্মচারীর বিরুদ্ধে।
২ মিনিট আগে
লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় আসামি সুজনকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
যেখানেই মাদকসেবী বা কারবারিকে পাবেন, ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশে দেবেন। দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তাঁকে বহিষ্কার করা হবে। আর প্রশাসনের কেউ থাকলে আগে তাঁকে চাকরিচ্যুত করা হবে, পরে জেলে ঢুকিয়ে দেব।
১৬ মিনিট আগে
রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে কেরানীগঞ্জে আন্তজেলা বাসসহ বিভিন্ন পরিবহন সার্ভিসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২৭ মিনিট আগে