
দেশের প্রখ্যাত প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলমের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো দিনব্যাপী ‘আইনের মেলা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ও সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) যৌথ উদ্যোগে ‘আইনের মেলা’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মেলার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং ন্যায়বিচার ও আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
এই আয়োজনে স্বেচ্ছায় অংশ নিয়ে মানবাধিকার আইনজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন—বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান; ট্রাস্টি বোর্ড সদস্য ও চট্টগ্রাম মহানগর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন; চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট এইচ. এম. জসিম উদ্দিন; চকবাজার শাখার সভাপতি অ্যাডভোকেট জান্নাতুল নাঈম রুমানা; বাঘাইছড়ি শাখার সভাপতি অ্যাডভোকেট হাসান আলী; সেনবাগ থানা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট বদরুল হাসান; প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রুমানা ইয়াসমিন সোমা; বায়েজিদ থানা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট কাশিফ মাহফুজ শান্তনু চৌধুরী এবং রাউজান জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট খুশনুদ রাইসা উশিকা।
এছাড়াও জরিপ ও ভূমি পরিমাপ আইন বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবী হাসান আল বান্না আইনি সহায়তা প্রদান করেন। তাঁর সঙ্গে ছিলেন মানবাধিকার ও সুশাসনকর্মী রিদওয়ানুল করিম নাবিল; বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিলের ট্রাস্টি বোর্ড সদস্য ও পরিচালক ফাতিমা জাহরা আহসান রাইসা এবং দক্ষিণ জেলা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি রাজিব রিফাত।
সার্বিকভাবে এই আইন মেলাটি বাস্তবায়নে সহযোগিতা করে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান সালমা–আদিল ফাউন্ডেশন। পাশাপাশি বিভিন্ন আইন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় সহায়তা করে চান্দনাইশ স্টুডেন্ট কাউন্সিল।
মেলাটি চট্টগ্রাম বারের একাধিক সিনিয়র সদস্য পরিদর্শন করেন। তাঁদের মধ্যে ছিলেন—চট্টগ্রাম বারের সাবেক সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর এম. এ. নাসের, সাবেক সহকারী সাধারণ সম্পাদক আরশাদুর রহমান, সাবেক অর্থ সম্পাদক তৌহিদুল মনির টিপু, সাবেক পাবলিক প্রসিকিউটর প্রভূতি বড়ুয়া, সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন এবং অ্যাডভোকেট মেজবাহুল হাফিজ, নুরুল ইসলাম ও ওসমানসহ আরও অনেকে।
আয়োজক জিয়াউদ্দিন আদিল এবং সালমা আদিল আশা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আইন সম্পর্কে সচেতনতা, ন্যায়বিচারে প্রবেশাধিকার এবং মানবাধিকার সুরক্ষা আরও জোরদার হবে।

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শুটার মো. রহিমকে (৪৫) পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ নির্দেশ দেন।
৩৬ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার দক্ষিণ চরনোয়াবাদসংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরশিফলী গ্রামের আনসারের ছেলে কবির হোসেন (৫০) ও একই উপজেলার চরসামাইয়া গ্রামের কাঞ্চন মিজির ছেলে মো. সোলাইমান..
২ ঘণ্টা আগে
তালতলীতে ছাত্রলীগের সাবেক এক নেতার বাসা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছেন নৌবাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
সিলেটের কানাইঘাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার বড় চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে