বরিশাল-ঢাকা নৌপথ

ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু হয়েছে। আজ সোমবার রাতে এই উপলক্ষে রাজধানী থেকে সাতটি বিলাসবহুল লঞ্চ বরিশালের উদ্দেশে ছেড়ে এসেছে। ঈদকে ঘিরে ডেকের ভাড়া আগের তুলনায় ৫০ টাকা বাড়িয়েছেন লঞ্চমালিকেরা। যদিও তাঁদের দাবি ভাড়া বাড়েনি, বরং সরকারি রেট অনুযায়ী কম নিচ্ছেন।
আজ বিকেলে খোঁজ নিয়ে জানা গেছে, সদরঘাট থেকে ছয় থেকে সাতটি লঞ্চ বরিশালের উদ্দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঢাকায় একটি বেসরকারি কোম্পানির স্টাফ আ. রহমান ফোনে জানান, তিনি পরিবার নিয়ে বরিশালে রওনা দিয়েছেন। যাত্রা এখন পর্যন্ত ভালো। ডেকের ভাড়া নিচ্ছে ৩৫০ টাকা। যদিও গত বছরের ঈদে ৩০০ টাকায় ডেকে যাওয়া যেত বলে একাধিক যাত্রী জানান।
অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারি বলেন, যাত্রীর ওপর নির্ভর করে আজ বিশেষ সার্ভিসে লঞ্চের সংখ্যা বাড়ানো হবে। লঞ্চের ভাড়া সরকারি রেট অপেক্ষা কম রাখা হচ্ছে। ডেকের ভাড়া ৪০০ টাকার স্থলে ১০ ভাগ কম রাখা হচ্ছে।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক সোলায়মান হোসেন বলেন, আজ রাতে ঢাকা থেকে বিশেষ সার্ভিসের সাতটি লঞ্চ বরিশালে আসছে। দরকারে আরও লঞ্চ বাড়ানো হবে।
ঈদে এবারও ডেকের ভাড়া ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিন ১ হাজার ২০০ টাকা ও ডাবল ২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি দাবি করেন, সরকারি রেট অপেক্ষা কম নেওয়া হচ্ছে।
এদিকে ঈদে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত সব ধরনের বলগেট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথে বয়া বাতি স্থাপন করা হয়েছে। নৌবন্দরের নিরাপত্তায় পুলিশ ও আনসার মোতায়েন থাকবে।
এদিকে ঈদে ঝড়-ঝঞ্ঝার কথা মাথায় রেখে লঞ্চ চলাচলের আহ্বান জানিয়েছেন নৌ যাত্রী ঐক্য পরিষদের বরিশালের আহ্বায়ক আ. রশিদ নিলু। তিনি লঞ্চভাড়া না বাড়ানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। পাশাপাশি সরকারি রেটের অজুহাতে লঞ্চে ভাড়া বাড়ানো জনস্বার্থপরিপন্থী বলে জানান।

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যার নেপথ্যে নারী ও মাদক সংক্রান্ত দ্বন্দ্বের প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। স্বজন ও বন্ধুরাও একই অভিযোগ করছেন। গত রোববার রাতের এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।
২ মিনিট আগে
ময়মনসিংহের তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন। আজ সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পাচারকারীদের নেটওয়ার্ক উন্মোচনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহ আলম।
২০ মিনিট আগে
স্ত্রী কবিতা আক্তার, ১৬ মাস বয়সী মেয়ে নওশীন নাঈম নুসাইবা ও মা ফাতেমা বেগমকে নিয়ে নাঈমের সুখের সংসার। বাবা দ্বিতীয় বিয়ে করায় নিজ বাড়িতে ঠাঁই না হওয়ায় মোংলার কুমারখালি গ্রামের শিকারি মোড় এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন নাঈম। গত বুধবার বাড়ি থেকে গাড়ি চালানোর উদ্দেশ্যে যাওয়ার সময় স্ত্রী ও মেয়েকে...
২৯ মিনিট আগে