
চার দশকের কর্মজীবনের স্মৃতি সঙ্গে নিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে গেছেন শিক্ষক বেলা রানী দেব। আজ সোমবার দুপুরে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকাকে বিদায় জানালেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও প্রাক্তন শিক্ষার্থীরা।
১৯৮৭ সালে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন বেলা রানী দেব। এরপর কেটে গেছে প্রায় চার দশক। প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীদের হাতেখড়ির সাক্ষী হয়েছেন তিনি। পাঠদানের পাশাপাশি গড়ে তুলেছেন শিক্ষার্থীদের সঙ্গে এক আত্মিক সম্পর্ক।
বেলা রানীর সহকর্মীরা বলেন, তিনি আমাদের কাছে ছিলেন নির্ভরতার এক নাম। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা আর দায়িত্ববোধের সঙ্গে শিক্ষকতা করেছেন তিনি। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ, মাঠ আর করিডোরে যেন মিশে আছে তাঁর পদচারণার স্মৃতি।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা বলেন, একজন শিক্ষক অবসরে যান, কিন্তু তাঁর শেখানো পাঠ, ভালোবাসা আর স্মৃতি থেকে যায় শিক্ষার্থীদের হৃদয়ে। বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেলা রানী দেবের বিদায়ও যেন তেমনই শেষ নয়, বরং চার দশকের ভালোবাসাকে সঙ্গে নিয়ে নতুন এক যাত্রার শুরু। প্রিয় শিক্ষকের বিদায়বেলা যে ভালোবাসার দেখা মিলেছে তা কখনো ভোলার নয়।
বিদায়ের আগে প্রিয় বিদ্যালয়কে ঘিরে স্মৃতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বেলা রানী দেব। বিদায় বেলায় তিনি বলেন, আমি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যে ভালোবাসা পেয়েছি, তা কখনো ভুলব না। দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেছি চেষ্টা করেছি বাচ্চাদেরকে সর্বোচ্চটা দেওয়ার। আমার বিদায় বেলায় এমন আয়োজন হবে এতো ভালোবাসা পাব তা কখনো চিন্তা করিনি।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
৯ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
১৮ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২১ মিনিট আগে