
হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য (এমপি) পদ শূন্য ঘোষণা করতে হাইকোর্টে রিট করা হয়েছে।
আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল। নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট করেন।
আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল বলেন, হান্নান মাসউদ হলফনামা সম্পর্কে অবগত না হয়ে স্বাক্ষর করে হলফনামা দাখিল করেছেন। একটি টক শোতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি এক কোটি টাকার মালিক কি না। তখন তিনি জবাবে বলেছেন—দেখাতে হয়, তাই দেখিয়েছেন। এটা একটা জালিয়াতি।
আইনজীবী আরও বলেন, ‘রিটে আমরা হান্নান মাসউদের প্রার্থিতা চ্যালেঞ্জ করেছি। তাঁর আসন শূন্য ঘোষণা চেয়েছি। সে সঙ্গে নির্বাচন কমিশনে করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশনা চেয়েছি।’

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৪ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে