Ajker Patrika

সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ক্যানটিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে ক্যানটিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা-পুলিশ। গ্রেপ্তার সিদ্দিক নাটোরের লালপুরের আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তনগর ট্রেনে আসছিলেন ওই নারী। চলন্ত ট্রেনের মধ্যে খাবারের ক্যানটিনে ওই যাত্রীকে ক্যানটিনবয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর চিৎকারে ট্রেনের যাত্রীরা কেবিন থেকে তাঁকে উদ্ধার করেন এবং এরপর ক্যানটিনবয় আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘি সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায়।

এ বিষয়ে জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তা ছাড়া তিনি (ভুক্তভোগী) নিজেই বাদী হয়ে নারী-শিশু আইনে মামলা করেছেন। পরে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত