
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে পৌরসভার মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।
দগ্ধরা হলো মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, কুমিল্লার দাউদকান্দি থেকে চারজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। প্রথমে তাদের দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়।
চারজনের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
শাওন বিন রহমান আরও জানান, দগ্ধদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

আবেদনে বলা হয়েছে, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেলেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি।
৭ মিনিট আগে
ব্যবসায়ী সুমন শেখ বলেন, ‘সোমবার রাত ৯টায় আমি তারাবির নামাজ শেষে বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলায় চারটি বিকট শব্দ হয়। আমি দ্বিতীয় তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙা ও চারটি ছিদ্র দেখতে পাই।
১১ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের হালিশহরের এক বাসায় বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধের ঘটনায় সামির আহমেদ সুমন (৪০) নামে একজন মারা গেছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৩৭ মিনিট আগে