
দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মাদার পীর বটতলা এলাকায় মাদক বিক্রির অভিযোগে ছানু চন্দ্র রায় (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত ছানু চন্দ্র রায় ওই এলাকার প্রবীণ চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ছানু চন্দ্র রায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। পরে ইয়াবাসহ থানা-পুলিশের হাতে আটক হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহীতে একটি বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের দানবাক্সে জমা হওয়া সোনা, রূপা ও বৈদেশিক মুদ্রার গণনা ও ওজন নির্ধারণ শুরু হয়েছে। প্রায় সাড়ে ছয় বছর পর আজ সোমবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারিতে সংরক্ষিত এসব মূল্যবান সামগ্রী বের করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় প্রেমের সম্পর্ক থেকে বিয়ের চার মাসের মাথায় ফারিয়া সুলতানা ইমতি (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ এলাকার আমিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর এই হামলা চালানো হয় বলে জানান জাপা চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য। তিনি বলেন, ‘উত্তরা ৭ নম্বর সেক্টরে ১০০-১৫০ লোক এসে হামলা করে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এখানে এসেছে।’
১ ঘণ্টা আগে