Ajker Patrika

এস এ পরিবহনের কুরিয়ার গাড়ি থেকে ২৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি  
এস এ পরিবহনের কুরিয়ার গাড়ি থেকে ২৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
আমড়াখালী বিজিবি চেকপোস্টে রাখা জব্দ পণ্য। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি চেকপোস্টে এস এ পরিবহনের কুরিয়ারের গাড়ি তল্লাশি করে ২৯ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে টাস্কফোর্সের একটি দল। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিজিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে আমড়াখালী চেকপোস্টে এস এ পরিবহনের (কুরিয়ার) একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে অবৈধ ভারতীয় পণ্যগুলো জব্দ করেন।

টাস্কফোর্সের অভিযানকালে এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম ও শার্শা থানার এসআই পায়েল কুণ্ডসহ বিজিবি কর্মকর্তারা।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, বিভিন্ন প্রকারের চকলেট, ফেসওয়াশ, সিসা, তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা সাওয়ার জেল, গ্লো অ্যান্ড লাভলী ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েব কন্ডিশনার, হারবাল লাইফ নিউরোশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। এসব পণ্যের মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

টাস্কফোর্সের পরিচালক শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বৈধ-অবৈধ পথে আসা চোরাচালান পণ্য পরিবহনের প্রধান মাধ্যম বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত এস এ পরিবহন। প্রতি কেজি অবৈধ মালামাল পরিবহনে চোরাকারবারিদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে থাকে এস এ পরিবহন। বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে তারা এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজিবির তথ্যমতে, এর আগে গত ১৭ মে এস এ পরিবহনে বুকিং দেওয়ার জন্য নিয়ে আসা একটি ভ্যান তল্লাশি করে ৬১ লাখ টাকার ২০১ কেজি ওজনের চার বস্তা ভায়াগ্রা তৈরির পাউডার জব্দ করে। এ ছাড়া ২৫ জানুয়ারি আমড়াখালী চেকপোস্টে এস এ পরিবহনের বেনাপোল হতে ছেড়ে আসা ট্রাক আটক করে ৮০ লাখ টাকা মূল্যের বৈধ কাগজপত্রবিহীন অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস, চকলেট, ওষুধ ও কসমেটিকস পণ্যসামগ্রী জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস করার দাবি বিচারকদের

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

হরমুজ উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, কেন এই পিছু হটা

ইরানের স্কুলে এবার পরীক্ষামূলক নতুন ক্ষেপণাস্ত্র মারল যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ২১

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত