
নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আব্দুল মান্নান মনির বিরুদ্ধে। আজ মঙ্গলবার ভোর চারটায় বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যার পর আব্দুল মান্নান মনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে হত্যাকাণ্ডের কথা জানান।
পুলিশ সূত্রে জানা যায়, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রাতে দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে সুফিয়া ঘুমিয়ে পড়লে তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ এবং গলাকেটে হত্যা করা হয় বলে অভিযোগ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. মাসুদ রানা বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
২ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় রুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত...
৯ মিনিট আগে
সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে খেলতে গিয়ে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। এদিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে ডোবার পানিতে প্রথমে হুমায়রার মরদেহ ভেসে ওঠে। বিষয়টি তার দাদি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।
১১ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারীতে একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পুনর্বহালকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ ১৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ১২ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে এবং একজনকে আদিতমারী...
১৯ মিনিট আগে