বরিশালে আদালত কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তার মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আজ সোমবার (২ মার্চ) আসামিরা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন। বিচারক মিরাজুল ইসলাম রাসেল ১১ জনের আবেদন মঞ্জুর ও মিজানের জামিন নামঞ্জুর করেন। আসামিদের আইনজীবী মোখলেসুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গত বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। অপর ১১ জন আজ সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।
জামিন বাতিল হওয়া আসামি আইনজীবী মিজান সম্পর্কে এজাহারে উল্লেখ্য রয়েছে, এজলাসের হামলার সময়ে তিনি বিচারকের দিকে তাকিয়ে বলেন, ‘তুই নাম, তুই এজলাসে কেন? পুলিশের জিআরও শম্ভুকে বলেন, শম্ভু তুই বাড়াবাড়ি করে ফেলেসিস। কোর্ট থেকে বের হ’। বিচারকের উদ্দেশে অভিযুক্ত আইনজীবী মিজান বলেন, ‘এই থো মামলা, এই থন আপনি’।
প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস গত সোমবার অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। তাঁকে জামিন দেওয়ার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা মঙ্গলবার আদালত বর্জন ও বিক্ষোভ করেন। ওই দিন বেলা আড়াইটার দিকে সভাপতি লিংকনের নেতৃত্বে ১০-১২ জন আইনজীবী অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেটের এজলাসে ঢুকে হট্টগোল করে বিচার কার্যক্রম বন্ধ করে দেন। বুধবার দুপুর ১২টার দিকে আইনজীবী সমিতির মূল ভবনের চেম্বার থেকে লিংকনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁকেসহ বিএনপিপন্থী ১২ জন সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) রাজিব মজুমদার। এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে আইনজীবীরা অনির্দিষ্টকাল ধর্মঘট শুরু করে।

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৩ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৫ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে খাসপুকুরে মাছ ধরা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১১ জন। আজ সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ধামাইনগর ইউনিয়নের জামতৈল এলাকার ইসমাইল হোসেন (৭০) ও একই এলাকার আব্দুস সালাম (৬০)।
৬ মিনিট আগে
রংপুরে কারাবন্দী যুবলীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
৯ মিনিট আগে