
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন। গত শনিবার (২৫ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার বাতিসা গ্রামে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার প্রবাসী আব্দুল মতিন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেছেন। এতে ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাতিসা গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল মতিন দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন। একই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে আমিনুল হক তুহিনের সঙ্গে তাঁর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এর জেরে গত শনিবার বিকেলে তুহিনের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল আব্দুল মতিনের বাড়িতে হামলা চালায়। এ সময় আব্দুল খালেকের ভাই আব্দুল মমিন সুজনের তিনটি ঘরের টিনের চাল, বেড়া ও সিমেন্টের খুঁটি ভেঙে ফেলে দুর্বৃত্তরা। পাশাপাশি ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় তারা।
এ ঘটনায় আব্দুল মতিন, আব্দুল মজিদ সুজন ও আব্দুল মমিন সুজন গুরুতর আহত হন। এ ছাড়া শারমিন আক্তার ও বিলকিস আক্তার নামের দুই নারীও আহত হয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা পাশের আরও দুটি ঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে তাঁদের।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আমিনুল হক তুহিনের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, সংবাদ পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। যিনি তাদের নির্যাতন করছিলেন তাঁকে ওই সময় ছুরিকাঘাত করা হয়েছে। পরে দুই তরুণকে পুলিশে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নগরের বোয়ালিয়া থানায় ওই দুই তরুণসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
২ মিনিট আগে
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া (৩৩) গোয়াতলা বন্দর এলাকার আব্দুছ ছালামের ছেলে।
১৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে