
ট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে ইট দিয়ে আঘাত করে মো. রাজু (৩০) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় আজম নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত রাজু মাদামবিবিরহাট এলাকার আব্দুল খালেক সারেং বাড়ির মো. হারুনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ইফতারের আগে ছোট্ট একটি গাছ নিয়ে মাদামবিবিরহাট এলাকায় দুটি পক্ষের মধ্যে তুমুল ঝগড়া চলছিল। সেখানে রাজুর মামাতো ভাই আজম একজনের পক্ষ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। রাজু আজমকে ঝগড়া করতে নিষেধ করেন। এ নিয়ে রাজুর সঙ্গে আজমের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে রাত ৯টায় আজম এবং তাঁর চার ছেলে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারতে শুরু করেন। ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গা ও মাথায় আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
রাজুর বোন তাহমিনা আক্তার বলেন, ঝগড়া করতে বাধা দেওয়ার কারণে তাঁর মামাতো ভাই আজম রাজুকে রাতে ঘর থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আজমকে আটক করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আজমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে।

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, আকাশসম প্রত্যাশা নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের প্রধান লক্ষ্য এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে....
১৮ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার এবং এক নারীর সঙ্গে যুবকের টিকটক ভিডিও তৈরি করাকে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
২২ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে ঈদে বোনের বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীদের হামলায় উম্মে হাবিবা ঊর্মি (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোন, বোনের স্বামী ও দুই সন্তানসহ আরও অন্তত চারজন আহত হন।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের হিলি সীমান্তে ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাবপিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।
২ ঘণ্টা আগে