
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীন চকপাড়া বিওপির বিপরীতে ভারতের সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক লোকসমাগমের খবর পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নজরদারি জোরদার করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৩/৩-এস সংলগ্ন ভারতের মালদা জেলার মুসলিমপাড়া এলাকায় বিএসএফের দায়িত্বপূর্ণ অঞ্চলে সীমান্তের নিরাপত্তা বাতি বন্ধ ছিল। একই সঙ্গে সেখানে কয়েক ব্যক্তির অবস্থানের তথ্য পাওয়া যায়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় আনুমানিক ১২ জন অবস্থান করছিলেন।
খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারিতে অংশ নেন।
পরে বিজিবির গোয়েন্দা সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের মালদার একটি হোল্ডিং সেন্টারে নিয়ে যায়।
এ বিষয়ে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজিবি সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।’

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘনবসতিপূর্ণ এবং সরু এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানা গেছে।
১ মিনিট আগে
পূর্ব সুন্দরবনের মৃগামারী খাল থেকে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় একটি নৌকা, আড়াই মণ কাঁকড়া এবং কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারু জব্দ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে আটক ব্যক্তিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
৪ মিনিট আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে কেশরহাট পৌরসভার সাঁকোয়া মোড় এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
আশিক টাওয়ারের খাজা মার্কেটে আজ বেলা ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ তাঁরা পান। খবর পেয়ে বেলা ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
৩৭ মিনিট আগে