
নওগাঁর বদলগাছী উপজেলায় কাজ করতে এসে নিখোঁজ হওয়া এক রাজমিস্ত্রির মরদেহ ১৮ দিন পর একটি শ্মশানঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামের মরাপুতি শ্মশানঘাটের একটি আমগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম নয়ন কুমার মহন্ত (২৪)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদীপ চন্দ্র মহন্তের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চকবেনী গ্রামের আদিবাসী শ্মশানঘাট এলাকায় অজিত নামে স্থানীয় এক ব্যক্তি একটি আমগাছের সঙ্গে হেলান দিয়ে একজনকে বসে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি কাছে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন। পরে পুলিশকে জানানো হলে সন্ধ্যায় বদলগাছী থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৮ দিন আগে নয়ন কুমার মহন্ত বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মীর মহিউদ্দিন আলমগীরের পারিবারিক কবরস্থান মেরামতের কাজে আসেন। সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লোকমারফত নয়নের পরিবার জানতে পারে যে চকবেনী শ্মশানঘাটে নয়নের মরদেহ পড়ে আছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র ছাড়াই অন্তত আট হাজারের বেশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে । এসব লাইসেন্সের অধিকাংশই পেয়েছেন আওয়ামী লীগের ( বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ) বিভিন্ন পর্যায়ের নেতা - কর্মী এবং তাঁদের স্বজনেরা ।
২ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হিজলবাড়িয়া-সাহারবাটি সড়কের আট কবর এলাকায় একটি ভুট্টাখেতের পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৮ মিনিট আগে
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলায় ভিজিএফের ৩৭ হাজার ৩০৬টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল দেওয়া হবে। এর মধ্যে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ পেয়েছে ১ হাজার ৫৩৭টি কার্ড। বুধবার (আজ) থেকে চাল বিতরণ শুরু হওয়ার কথা রয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে রিমন সম্প্রতি চন্দনপুরায় ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত গুলির ঘটনায় প্রধান পরিকল্পনাকারী ও সমন্বয়কারী হিসেবে ছিলেন। মূলত তিনি পর্দার অন্তরালে থেকে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের....
২ ঘণ্টা আগে