
আষাঢ়ের শেষ লগ্নে এসে সিলেটে চলছে মৃদু তাপপ্রবাহ। আজ শনিবার ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই বিভাগে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট এটিই এ বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গরম আরও বেশি অনুভূত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে।
আজ দুপুরে নগরের প্রধান প্রধান সড়কে মানুষের চলাচল স্বাভাবিকের চেয়ে কম দেখা যায়। তীব্র রোদের কারণে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হননি। যানবাহন চলাচলও ছিল কম।
তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও কুলি-শ্রমিকেরা।
নগরের জিন্দাবাজার এলাকার রিকশাচালক আবুল মিয়া বলেন, `আজকে মনে হয় সবচেয়ে বেশি গরম। এই গরমে বেঁচে থাকাই দায়। আধা ঘণ্টা রিকশা চালালেই শরীর ছেড়ে দিচ্ছে। কিন্তু পেট চালাতে তো বের হতেই হবে। সেজন্য এই তীব্র গরমেও বের হওয়া।'
নগরীর ব্যবসায়ী শাহীন আহমদ বলেন, `গরমের কারণে বাসায়ই বসা যাচ্ছে না। আর সেখানে বাইরে বের হওয়া তো খুবই কষ্টের। তবুও জীবনের প্রয়োজনে বের হতে হয়েছে।'
গরমের মধ্যে অনেকে গাছের ছায়ায় অবস্থান করে বা ফুটপাতে আইসক্রিম ও ঠান্ডা লেবুর শরবত খেয়ে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করেন।
সিলেট আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার বলেন, `তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আজ বিকেল ৩ টার দিকে ছিল বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি। সে অনুযায়ী সিলেটে এখন মৃদু তাপপ্রবাহ চলছে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের তীব্রতা অনেক বেশি। আগামী দু-এক দিন এই গরমের ভাব বজায় থাকতে পারে, তবে আকাশ মেঘলা হলে বা কোথাও কোথাও হালকা বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।'

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আজ শনিবার তিনি প্রকল্পটি পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের প্রধান সড়ক, চারটি স্লুইসগেট, প্রকল্প এলাকার ম্যাপ ও রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন সেতু সরেজমিন পর্যবেক্ষণ করেন মন্ত্রিপরিষদ সচিব।
১ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পেটে বিদ্ধ হওয়া গুলি ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ করা হয়েছে মন্নাস আলীর শরীর থেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার বিনামূল্যে এ অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে জানিয়েছেন আরএমও ডা. তানজিরুল ইসলাম রায়হান।
১১ মিনিট আগে
‘ভিক্ষা করে এই রিনা রিছিল আমাকে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচন পরিচালনার জন্য। তাঁর সেই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ আমার হৃদয়কে স্পর্শ করেছিল। আমার প্রথম মাসের প্রাপ্য সম্মানীর পুরো টাকা দিয়ে ঘরটি তৈরি করে দিয়েছি...
৩১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশন এলাকায় রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঘটনার পর তাঁকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৪ মিনিট আগে