
গাইবান্ধার সাঘাটায় বিয়ের মাত্র দুই দিন পর ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে অসুস্থ হয়ে পড়ার পর স্ত্রী তানিশা বেগমের মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর স্বামী মো. আলামিন।
মৃত আলামিন উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকার আজাদুল ইসলামের ছেলে। তানিশা একই উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলামিন ও তানিশার মধ্যে প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে তাঁদের সম্পর্ক মেনে নেয়নি দুই পরিবার। এ অবস্থায় গত শনিবার পরিবারের অমতেই বিয়ে করেন তাঁরা। বিয়ের পরও উভয় পরিবারের অসম্মতি ও স্বজনদের অসন্তোষ অব্যাহত ছিল বলে জানা গেছে।
একপর্যায়ে সোমবার বিকেলে বোনারপাড়া কলেজ মোড় এলাকায় তাঁরা একসঙ্গে ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তানিশার মৃত্যু হয়।
অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় আলামিনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ রয়েছে, তাঁকে হাসপাতালে ভর্তি করার পর স্বজনেরা চলে যান। পরে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ আলামিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনো মৃতদের স্বজনদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

নিরাপত্তার আশ্বাসে আগামীকাল থেকে বান্দরবান-থানচি পর্যটননির্ভর সড়কে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে। ছয় দিন বন্ধ থাকার পর উভয় প্রান্ত থেকে দুটি করে মোট চারটি বাস চলবে। নীলগিরি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর স্কর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
৯ মিনিট আগে
চার দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে সড়ক দুর্ঘটনা, অসুস্থতা ও কীটনাশক পানের ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
২৪ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রামসহ দেশে সংখ্যালঘু সম্প্রদায় ও জাতিসত্তার ওপর দমন-পীড়ন বন্ধ, ভূমি দখল রোধ এবং ছয় দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রামে বিশেষ কনভেনশন করেছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। কনভেনশনে বিএনপি সরকার গঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিনটি কমিটি বাতিল, ‘অপারেশন উত্তরণ’ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবিতে জনসভা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রহনপুর রেলস্টেশনসংলগ্ন আমবাজার চত্বরে আয়োজিত এ জনসভায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পরিবহন...
২৭ মিনিট আগে