
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ভবনে এসি বিস্ফোরণের ঘটনায় সাততলা থেকে নিচে পড়ে আহত হওয়া এক কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শওকত ওসমান নামের ওই কর্মচারী মারা যান। চমেক হাসপাতালে পুলিশের দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
শওকত ওসমান গণপূর্তের অধীনে হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি নগরের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকার বাসিন্দা। ছাদে বিস্ফোরণের ঘটনার সময় তিনি ছিটকে সাততলা থেকে নিচে পড়ে গিয়েছিলেন। এই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন বাকি দুজন হলেন মো. মিশকাত ও মো. তানভীর। তাঁরাও আউটসোর্সিং কর্মচারী ছিলেন। তাঁদের সবার বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।
আজ বেলা ১১টায় চমেক হাসপাতালের জরুরি বিভাগের সাততলা ভবনের ছাদে এসির কাজ করার সময় বিকট শব্দে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। হাসপাতালের কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এতে শওকত ছাদ থেকে ছিটকে পড়ে নিচে পড়ে যান। বাকি দুজন ছাদে দগ্ধ অবস্থায় পড়ে ছিলেন। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর থেকে শওকতকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চার ঘণ্টা পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দগ্ধ মিশকাত ও তানভীর হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তবে তাঁরা আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের ছাদে সাততলায় কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণকক্ষে কাজ করছিলেন গণপূর্ত বিভাগের তিনজন এসি টেকনিশিয়ান। একপর্যায়ে এসির বিস্ফোরণ হলে তাঁরা দগ্ধ হন।

সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
১২ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
২৪ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী অপেক্ষাগারে শত শত যাত্রী। সবার চোখে–মুখে হতাশা, উদ্বেগ, অনিশ্চয়তা। তাঁদের কেউ এসেছেন দ্বিতীয় দিনের মতো, কেউ বা অপেক্ষা করছেন কয়েক ঘণ্টা ধরে। সঙ্গে আছেন বিদায় জানাতে আসা স্বজনেরা। তাঁরা সবাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের যাত্রী।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া।
১ ঘণ্টা আগে